• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুর জেলা বিএনপির দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুর জেলা বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগষ্ট) বিকেলে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় জেলা বিএনপি’র কার্যালয়ে দোয় মাহফিল সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান বিপ্লু, জিয়া প্রজন্মের সাধারণ সম্পাদক ইসমাইল শাহ, জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহবুব সানি।

আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা সব শক্তিকে একত্র করে দেশনেত্রীকে মুক্ত করে, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে এ সরকারকে বাধ্য করবো পদত্যাগ করতে এবং নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে ক্ষমতা দিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে বাধ্য করবো। মানুষকে জিম্মি করে সারাদেশকে একটি বন্দীশালা করে ফেলেছে এই সরকার। আমরা মনে করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আবারও বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আগামী দিনে যে ডাক দিবে সেই ডাক বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম দুলালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুল হক লাবলু, সদস্য ডা. খাইরুল, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, নবীন দলের দপ্তর সম্পাদক সোহাগ আলী, ছাত্রদল নেতা জয়নাল, পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান প্রমুখ। এছাড়াও জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category