• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন

গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালন
গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গাংনী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ এ কর্মসুচীর আয়োজন করে।

মঙ্গলবার বিকেলে শহরের প্রধান সড়কে শোক শোভাযাত্রার মাধ্যমে কর্মসুচী শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভা ও দোআ মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবাহান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ।

বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব আশিকুজ্জামান পিন্টু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী পৌর স্বেচ্ছাসেক লীগের আহবায়ক কমিটির সদস্য সচিব জীবন আকবর। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, ডলার, সাগর, সজিব, তৌফিক, নুর ইসলামসহ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category