• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

মুজিবনগরে দুই জামায়াত নেতা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
মুজিবনগরে দুই জামায়াত নেতা গ্রেফতার
মুজিবনগরে দুই জামায়াত নেতা গ্রেফতার

মুজিবনগরে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ২ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ আগষ্ট) দিবাগত মধ্যরাতে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের একছেদ আলীর ছেলে সোহেল রানা (৩৭) ও একই উপজেলার খানপুর গ্রামের মো: মোসলেম উদ্দীনের ছেলে ইলিয়াছ হোসেন (৩৬)। সোহেল রানা জামায়াতের দারিয়াপুর ওয়ার্ড সভাপতি ও রাজনৈতিক সেক্রেটারী এবং ইলিয়াছ হোসেন সমাজসেবা বিষয়ক সম্পাদক।

এদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)২৫-ডি ধারায় পুলিশের দায়ের করা মামলা নং ১১, তারিখ ২৪/০১/২০২৩ ইং মামলায় তাদের মুজিবনগর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দুই জামায়াত নেতাকে বুধবার (৯ আগষ্ট) দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category