• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে মেহগনী গাছ কেটে তসরুপ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
গাংনীতে মেহগনী গাছ কেটে তসরুপ
গাংনীতে মেহগনী গাছ কেটে তসরুপ

মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে মেহগনী গাছ ও ধইঞ্চা ক্ষেত কেটে তছরুপের অভিযোগ উঠেছে। শনিবার রাতের আধারে ওই গ্রামের শোলমারি মাঠে পুর্বশত্রুতার জের ধরে এ তছরুপাতের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তোভোগীদের।

বাগান মালিক মর্জিনা খাতুন অভিযোগে জানান, তার ১৮ কাঠা জমিতে মেহগনী গাছ লাগানো হয়েছিল। পাশাপাশি তার বোন হাদিছন খাতুনের ১৫ কাঠা জমিতে ছিল ধইঞ্চা আবাদ। শনিবার রাতে তার আপন ভাই ও বোনসহ তাদের লোকজন মিলে গাছ ও ধইঞ্চা কেটে তছরুপ করে। এসময় তারা ১৩টি মেহগনী গাছ কেটে ফেলে এবং বোনের ১৫ কাটা জমির ধইঞ্চা সম্পূর্ণরুপে তছরুপ করেন।

হাদিছন খাতুন আরও বলেন, আমরা ছয় ভাইবোন মিলে পিতার নামীয় ২৭ কাঠা জমি নিয়ে বিগত ১০ বছর ধরে মামলা পরিচালনা করে আসছি। একাজে যত টাকা খরচ হয়েছে তা আমরা সকল ভাই বোন মিলে ব্যয় করেছি। জমিটি আমাদের পাওয়ার পরে ভাই আবু তালেব, দুই বোন সাদিকা ও রাহিদা মিলে আমার মায়ের কাছ থেকে গোপনে রেজিষ্ট্রি করে নেয়।

এ বিষয়ে আমরা বাকি ভাই বোন যখন জানতে পারি তখন মামলা চলার সময় ১০ বছরে যত টাকা খরচ হয়েছে তা ফেরৎ দাবি করি। কিন্তু তারা টাকা দিতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। এ নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ চলে আসছে। এরই জের ধরে তারা গাছ ও ধইঞ্চা কেটে তছরুপ করেছে বলে অভিযোগ করেন হাদিছন নেছা।

এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বাড়িতে যাওয়ার পরও তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাই তাদের পক্ষ থেকে কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category