তারিকুল ইসলাম রাজিব আহবায়ক ও ননী গোপাল সাহা সদস্য সচিব
মেহেরপুর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দুর্জয় ও সাধারণ সম্পাদক মোঃ খাজা হোসেন এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে তারিকুল ইসলাম রাজিবকে আহবায়ক ও ননী গোপাল সাহাকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মোঃ মাহাবুব জামান সোহাগ, ইফতেখার হোসেন সবুজ, মোঃ রাজিব, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ সুজাউদ্দিন সুজন, মোঃ রাজু আহমেদ, মোঃ সোহানুর রহমান শাওনকে যুগ্ম আহবায়ক এবং মাফিজুর রহমান রন্টু, মুজিবুল হক মিলন, মোঃ রুবেল ইসলাম, সোনিয়া ইসলাম, মোঃ আরিফুল ইসলাম বাদশা, সজিব আহমেদ, সাহিদুল ইসলাম বিপুল, সোহেল রানা, মোঃ তরিকুল ইসলাম ইলিয়াস, মোঃ রহিদুল ইসলামকে সদস্য করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।