• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে মোহিনী খাতুন (২২) নামের এক গৃহবধু।

বুধবার (১৭-আগস্ট) সকাল ১০ টার দিকে ঘরের সিঁড়ি রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মোহিনী খাতুন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের পন্ডের ঘাট এলাকার সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে মোহিনী তার মায়ের বাড়ি উপজেলার শ্যামপুর থেকে শ্বশুর বাড়ি আসে।

কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে প্রবেশে বাঁধা দেয়।

প্রতিবেশীদের সাহায্য নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করলেও নানাভাবে অত্যাচার করে তারা। এতে রাগে ও ক্ষোভে মোহিনী আত্মহত্যা করেন।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category