• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

ফরিদপুরে দুর্ঘটনায় মেহেপুরের দুই সহোদর নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
ফরিদপুরে দুর্ঘটনায় মেহেপুরের দুই সহোদর নিহত
ফরিদপুরে দুর্ঘটনায় মেহেপুরের দুই সহোদর নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ইলিশ মাছ পরিবহনের যান চাপায় দুই সহোদর নিহত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা-সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের পূর্বপাড়ার আদম আলীর ছেলে মাহফুজুর রহমান জিপু (৩০) ও তার ছোট ভাই হামিম রহমান (১৬)।

নিহত দুই সহোদরের পরিবারিক সুত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের একটি কওমি মাদ্রসায় শিক্ষকতা করেন মাহফুজুর রহমান জিপু। ওই মাদ্রাসার ছাত্র তার ছোট ভাই হামিম।

সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হন। ফরিদপুরের ভাঙ্গা পৌঁছে মুন্সিগঞ্জে যাওয়ার জন্য অন্য একটি গাড়ির কাছে যেতে রাস্তা পার হচ্ছিলেন তারা।

এসময় ঢাকাগামী ইলিশ পরিবহনের একটি যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাফজুজুর রহমান জিপুর নিহত হন। গুরুতর আহত হামিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ভাঙ্গা থানার এসআই জুয়েল জানান, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে দুই সহোদরের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে দুই সহোদর নিহতের ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাদের পিতামাতা ও স্বজনরা। এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। রাতের মধ্যে মরদেহ বাড়িতে আনার পর জানাযা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category