• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনীর চাঁদপুর আদর্শ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
গাংনীর চাঁদপুর আদর্শ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
গাংনীর চাঁদপুর আদর্শ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুরের গাংনীর চাঁদপুর আদর্শ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে চাঁদপুর ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুরের কৃতিসন্তান ও গাংনী পৌর মেয়র আহমেদ আলী। আদর্শ ক্লাবের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপু।
টুর্নামেন্টের প্রথম খেলায় আলমডাঙ্গার খোরদ একাদশ বনাম গাংনীর রুয়েরকান্দি একাদশ। খেলার ১ম মিনিটেই রুয়েরকান্দি একাদশ একটি গোল করে। গোলটি করেন ১০ নম্বর জার্সিধারী রাজা। দ্বিতীয় রাউন্ডে উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা করেন কিন্তু কোন পক্ষেই গোল দিতে পারেনি। ম্যান অফ দ্যা ম্যাচ বিবেচিত হন খোরদ একাদশের ৯ নম্বর জার্সিধারী আব্দুল গাফফার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category