• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা মৎস্য দপ্তর। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলীসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন বিপনন ও দেশীয় মাছ রক্ষায় কি কি করণীয় তা নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে মৎস্য চাষ ও খাল বিল দখল করে দেশীয় মাছ বিলুপ্ত হচ্ছে বলে জানিয়েছেন মত বিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, মাজেদুল হক মানিক, মীর শামীম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category