• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের যুগপূর্তি উদযাপন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের যুগপূর্তি উদযাপন
বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের যুগপূর্তি উদযাপন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের একযুগ পূর্তি নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করেছে ইউনিয়নবাসী।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখা হয়।

অনুষ্ঠানের শুরুতে ইউনিয়নব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা করে মুজিবননগর স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান আয়ুব হোসেন।

বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোমেন মিলু, উপজেলা যুব মহিলা লীগ সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক প্রশাস্ত মন্ডল।

উপস্থিত ছিলেন ইউনিয়নের পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতায় স্থানীয় ও অন্য জেলা থেকে আগত শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের শেষে আতোশবাজি ফাটিয়ে আকাশ রাঙানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category