• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক দিলারা আফরোজ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক দিলারা আফরোজ
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক দিলারা আফরোজ

শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলারা আফরোজ। জাতীয় শিক্ষা সপ্তাহের মূল্যায়ন কমিটি বিচার বিশ্লেষণ করে তাঁকে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।

বুধবার মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষা সপ্তাহের নানা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের কাছ থেকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন দিলারা আফরোজ। এ অর্জনে দিলারা আফরোজকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

ব্যক্তিজীবনে তিনি কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার আল আমিনের সহধর্মিণী। দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তানের জননী। মেধাবী দুই কন্যার মধ্যে বড় মেয়ে ডাঃ মাহজাবীন শাহীদি ঐশি ২০২২ সালের শেষে শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে গাংনীতে অবস্থান করছেন। ছোট মেয়ে মুবাসসারাহ শাহীদি এশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার ইন্জিনিয়ারিং এ অধ্যায়নরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category