• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

এশিয়ান টিভির মেহেরপুর প্রতিনিধি জনি আর নেই

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
এশিয়ান টিভির মেহেরপুর প্রতিনিধি জনি আর নেই
এশিয়ান টিভির মেহেরপুর প্রতিনিধি জনি আর নেই

এশিয়ান টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনি (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে জনি মেহেরপুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়েন।

তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মিজানুর রহমান জনি মেহেরপুর শহরের বোসপাড়ার মতিয়ার রহমান খোকনের ছেলে। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) মোখলেছুর রহমান পলাশ বলেন, মিজানুর রহমান জনি মাইয়ো কার্ডিয়াক ইনফেকশনে (সিভিআর—হার্ট এ্যাটাক) আক্রান্ত হয়েছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।

তার মৃত্যুতে মেহেরপুর জেলার সকল কর্মরত সাংবাদিকগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মৃত্যু সংবাদ পাওয়া পর থেকে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাংবাদিক, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন মেহেরপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের বোষপাড়াস্থ জনির পৈত্রিক বাড়িয়ে ভীড় জমায়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন বছরের একমাত্র পুত্র সন্তান সহ মা বাবা বোন ছাড়াও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category