• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
গাংনী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
গাংনী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার

মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করেছে কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন (বিজিবি)’র একটি দল। সোমবার দিবাগত রাতে গাংনী উপজেলার সহড়াতলা মাঠ নামক স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। মঙ্গলবার (৪ জুলাই) বিকাল ৫টায় কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন (বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দিবাগত মধ্যে রাতে গাংনী উপজেলার সহড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪২/৪-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সহড়াতলা মাঠ নামক স্থানে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রটি পাওয়া যায়। ৪৭ বিজিবির সহড়াতলা বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃ ইসরাইল শেখ এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সহড়াতলা মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে ফাঁদ পেতে থাকে।

পরে ৪/৫ জন লোককে সীমান্তের শূন্য লাইনের দিকে অগ্রসর হতে দেখলে বিজিবি টহল দল কর্তৃক তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা দৌড়ে ঝোপঝাড়ের আড়ালের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় শুটারগান উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য একলাখ টাকা। উদ্ধারকৃত অস্ত্র গাংনী থানায় হস্তান্তর পূর্বক মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category