• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হলো ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের সভাপতি হবিবুর রহমান বিশুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার চাঁপড়া ইউনিয়নের জনগনের চেয়ারম্যান এনামুল হক মন্জু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, ভাবনগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্রের প্রচার ও স্কংস্কৃতি সম্পাদক জাহিদ হোসেন, নির্বাহী সদস্য লালন কণ্ঠ শিল্পী সালমা খাতুনসহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সময়ের সাথে তাল মিলিয়ে বহুদুর চলে এসেছে এই ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র। আমি অনেক বছর ধরে দেখে যাচ্ছি এই প্রতিষ্ঠানের সভাপতি বিশু ভাই লালন বাউল ও অসহায় শিল্পীদের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে আসছে। আমি আশা করি এভাবেই ভাবনগর তাদের কর্যকলাপ চালিয়ে যাবে। রোববার (২ জুলাই) ভাবনগরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাব নগরের উত্তর উত্তর সফলতা কামনা করছি। ভাব নগর প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুর রহমান বিশু বলেন, আমরা ভাব নগরের পক্ষথেকে প্রতিনিয়ত অসহায় গরিব শিল্পী ও বাউলদের সাহায্য সহযোগিতা করে থাকি। যেমন শীতকালে শীতবস্ত্র বিতরণ, করোনা কালিন সময়ে চাউল, ডাল, সাবান, তৈলসহ বিভিন্ন রকমের সহযোগিতা, বাউল ও শিল্পীদের পাশাপাশি লালন শাহ আখড়াই বিভিন্ন সময় পাগলদের খাবার পরিবেশন, অসহায় গরিব শিল্পী বাউলদের নগদ অর্থ দিয়েও সাহায্য করে থাকি, তিনি আরো বলেন আমাদের ভাব নগর শিল্পী ও সাহিত্য চর্চা কেন্দ্র একটি সরকার অনুমোদিত প্রতিষ্ঠান। আমাদের এই ভালো কাজের জন্য সমাজের বিত্তবানদের আমাদের পাশে এসে দাড়ানোর আহবান জানাচ্ছি। আলোচনা শেষে কেকে কেটে দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন ও খাবার বিতরনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category