• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালী

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালী
আ.লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালী

নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বর্ণাঢ্য র‌্যালী করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি ড.সামসুজ্জোহা নগর উদ্যান থেকে শুরু হয়ে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ফরহাদ হোসেন বলেন, ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত আওয়ামী লীগ সরকার দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্রামীণ উন্নয়ন, পররাষ্ট্র নীতি ও কৌশলসহ প্রতিটি সেক্টরে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করে, যা বাংলাদেশের ইতিহাসে মাইলফলক। এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় নির্বাচনে দেশের জনগণ পূনরায় আওয়ামী লীগকে বিজয়ী করবে। রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে একটি ক্ষুধা-দারিদ্র্য-সন্ত্রাস-দুনীতি-নিরক্ষরতা মুক্ত, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এম এ খালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব বারিকুল ইসলাম লিজন, জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category