• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই জনের
কুষ্টিয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন-মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল আহম্মেদ (১৮)। এ ঘটনায় আহত নাইম হোসেন (১৬) দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে। বৃহষ্পতিবার (২২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিদিনের ন্যায় ফুটবল খেলা চলছিল। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল আহম্মেদ, তরিকুল ইসলাম ও নাইম হোসেন আহত হয়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জুবাইয়া ফারজানা জানান, শাকিল ও নাইমকে গুরুতর আহত এবং তরিকুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিল আহম্মদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল আহম্মেদের মৃত্যু হয়েছে। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category