• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কবীর বিন আনোয়ার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৭ জুন, ২০২৩
আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কবীর বিন আনোয়ার
আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী: কবীর বিন আনোয়ার

আন্তর্জাতিক চাপ রয়েছে, নির্বাচনকালীন সরকার সরকার না তত্বাধায়ক সরকার বুঝি না, আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী এমন দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবীর বিন আনোয়ার। শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে আওয়ামী লীগের স্মার্ট কর্ণার উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন।
এছাড়াও তিনি বলেন, দেশের প্রতিটি জেলা-উপজেলায় আওয়ামী লীগের স্মার্ট কর্ণার লঞ্চিংয়ের উদ্বোধন করা হচ্ছে। যেখান থেকে অনলাইন ভিত্তিক আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা হবে। এখান থেকেই সকল প্রকার গুজব, ষড়যন্ত্র ভার্চুয়ালী মোকাবেলা করা হবে। এছাড়াও কোন অপশক্তি যাতে আওয়ামী লীগে প্রবেশ করতে না পারে সেজন্য ছাত্র অবস্থা থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের ডাটাবেজ থাকবে।
সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর পৌরসভা সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে স্মার্ট কর্ণার উদ্বোধন করেন তিনি। পরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা শিল্পকলা একাডেমীতে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহীন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category