• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৪ জুন, ২০২৩
কুষ্টিয়ায় নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৪ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থী তানভীর আহমেদের(২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহকারী পরিচলক মো. জানে আলম।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৩ জন ছাত্র একটি মাইক্রোবাসে করে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগরে যান। সেখান থেকে যান কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে। এরপর বিকেলে কুমারখালী লাহিনীপাড়া এলাকায় গড়াই নদির রেলসেতুর নিচে নামেন ওই তিন বন্ধু। তারা সাঁতরে গড়াই নদি পার হওয়ার চেষ্টা করেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে কুমারখালী, কুষ্টিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরিসহ তিন ইউনিটের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। নিখোঁজের তৃতীয় দিনে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। কুষ্টিয়া ফায়ার সার্ভিস সহকারী পরিচলক মো. জানে আলম বলেন, নদীতে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলের ১৫০ মিটার দক্ষিণে ডুবন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category