• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৮ মে, ২০২৩
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
ঝিনাইদহে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঝিনাইদহ মহেশপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৪০) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭মে) রাত ১০টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পলাশ মদনপুর গ্রামের ফজলুর রহমান বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। এ ঘটনার পর থেকে নিহতের চাচাতো ভাই সুমন আলী পলাতক।

পুলিশ জানান, পলাশ বিশ্বাসের পারিবারিক বিষয় নিয়ে তাঁর চাচাতো ভাই সুমন আলীর সঙ্গে প্রায়ই কথা কাটাকাটি হতো। গতকাল রাতেও দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটর একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে পলাশের বুকের বাম পাশে আঘাত করে। এতে পলাশ নিহত হন।

এই ঘটনার পর থেকে সুমন পলাতক বলে জানান পুলিশ। তাই এই বিষয়ে সুমনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

মহেশপুর থানার উপপরিদর্শক আসাদুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সুমনকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category