• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে দুই মাদকসেবীর জেল জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৪ মে, ২০২৩
গাংনীতে দুই মাদকসেবীর জেল জরিমানা
গাংনীতে দুই মাদকসেবীর জেল জরিমানা

মেহেরপুরের গাংনীতে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বুধবার (২৪ মে) দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমের আদালত এ দন্ড প্রদান করেন।

দন্ডিতরা হচ্ছেন- গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের বিমল রোজারিওর ছেলে রনি রোজারিও (৩৮) ও কে মান রোজারিওর ছেলে সাগর রোজারিও (৫৫)। দণ্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রনি রোজারি ও ও সাগর রোজারিও দুজনেই মাদক সেবী। তারা চৌগাছা মাঠের একটি আম বাগানে বসে গাঁজা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মাহমুদের নেতৃত্বে একটি টীম সেখানে অভিযান চালায়।

এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালতে দুই মাদক সেবী তাদের দোষ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত রনি রোজারিওকে ১৫ দিন সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সাগর রোযারীওকে ৭ দিন কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category