• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে শস্য কর্তনের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২০ মে, ২০২৩
মেহেরপুরে শস্য কর্তনের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুরে শস্য কর্তনের উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন হারভেস্টরের মাধ্যমে বোরো ধানের ব্লক প্রদর্শনীর শস্য কর্তনের উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। শনিবার (২০মে) বিকেলে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মাঠে শস্য কর্তনের উদ্বোধন করেন। পরে ডাঃ মহিউদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কৃষক সমাবেশের আয়োজন করা হয়।

কৃষক সমাবেশে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, আমাদের মেহেরপুর এলাকা হচ্ছে শস্যভান্ডার। এই এলাকার মতো তিন ফসলী জমি অন্য কোন জেলায় নেই। কৃষকদের উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। কৃষকরা যাতে মাঠে ঠিকমত যাওয়া আসা করতে পারে সেজন্য সকল রাস্তা করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোসহ মেহেরপুরের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি। সরকার নতুন নতুন আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে কৃষকদের কাজের সুবিধা তৈরিতে বেশি গুরুত্ব দিচ্ছে। কৃষি প্রণোদনার মাধ্যমে সার ও বীজ সহজলভ্য হওয়ায় কৃষকরা উপকৃত হচ্ছে। বিএডিসিসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের জন্য একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষি প্রধান মেহেরপুর জেলার আমঝুপী তৈলবীজ খামার, চিৎলা পাটবীজ খামার কৃষকদের জন্য গবেষনা করছে যাতে কৃষকরা সর্বোচ্চ ফলন পেতে পারে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, আমঝুপি ইউপি পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার।

এসময় কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, আমদহ ইউপি চেয়ারম্যান রওশন আলী টোকন, বারাদি ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল আলম শান্তিসহ আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার কৃষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category