• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৩ মে, ২০২৩
গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
গাংনীতে স্ত্রীর উপর অভিমানে স্বামীর বিষপান, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

মেহেরপুরের গাংনীতে স্ত্রী ও তার বাপের বাড়ির লোকজনের ওপর অভিমান করে বিষপান আত্মহত্যার চেষ্টা করে রায়হান আলী (১৮) নামের এক যুবক। শনিবার (১২ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়হান আলী উপজেলা তেরাইল গ্রামের বাগানপাড়ার মহিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাইহানের বিয়ে হয় পার্শ্ববর্তী গ্রাম বাদিয়াপাড়া গ্রামে। কয়েকদিন আগে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব হওয়ায় স্ত্রী তার বাপের বাড়ি চলে যায়। এতে রাগে অভিমানে শুক্রবার দুপুরে তেরাইল মাঠে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করে।

লোকজন উদ্ধার করে তাকে পরিবারের কাছে হস্তান্তর করলে পরিবারের লোকজন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক(আরএমও) মারুফ জানান, পাকস্থলী থেকে বিষ উত্তোলন করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category