• সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

প্রধানমন্ত্রীকে গালি দেওয়া গাংনীর তালেব গ্রেফতার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করা মেহেরপুরের গাংনীর আবু তালেবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে গাংনী উপজেলা সহগোলপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

আটক আবু তালেব গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের হাটপাড়ার হারুন-উর-রশিদ এর ছেলে।

মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে এসে গত শনিবার (৬-আগস্ট) প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেন।

৫০ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহূর্তের ভাইরাল হয়ে পড়ে যা রাষ্ট্রদ্রোহের অপরাধের শামিল।

এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটকের চেষ্টা চলছিল এবং আবু তালেব গা ঢাকা দিয়েছিল।

পরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সহগোলপুর থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

তিনি আরো জানান গ্রেফতারকৃত, আবু তালেবের বিরুদ্ধে গাংনী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দেওয়া হয়েছে।

ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category