• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে ভ্যান চালক হত্যাকান্ডের আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩ মে, ২০২৩
গাংনীতে ভ্যান চালক হত্যাকান্ডের আসামি গ্রেফতার
গাংনীতে ভ্যান চালক হত্যাকান্ডের আসামি গ্রেফতার

গাংনীর মহাম্মদপুর গ্রামের ভ্যান চালক আব্দুল আলিম ওরফে আলিহিম (৪০) হত্যাকান্ড মামলার আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ মে) রাত সাড়ে নয়টার দিকে কুষ্টিয়ার খলিশাকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতারে সক্ষম হয় গাংনী থানা পুলিশ। গ্রেফতার আব্দুল হান্নান মহাম্মদপুর গ্রামের গাইনপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার(২৮এপ্রিল) দুপুরে আলিহিমকে উপর্যপরি কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ৯ জনের নামে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে আলিহিমকে খুন করেই পালিয়ে যায় আসামিরা। প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনায় সহজেই আত্মগোপন করে আসামিরা। ফলে আসামি গ্রেফতারে বেগ পেতে হয় পুলিশের।

জানা গেছে, ঘটনার পর থেকেই আসামি গ্রেফতারে জোর প্রচেষ্টা চালাচ্ছিলেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। স্থানীয় সোর্স, তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তিনি আসামি আব্দুল হান্নানের অবস্থান শনাক্ত করেন। বুধবার রাতে অভিযান পরিচালনা করে আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।

অভিযানের নেতৃত্বে থাকা গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার আব্দুল হান্নান ভ্যান চালক হত্যা মামলার ৪ নং আসামি। হত্যকান্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবসাদ করা হচ্ছে। বৃহস্পতিবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তার রিমান্ড আবেদন করার প্রয়োজন হতে পারে। এ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতারের আশাবাদ প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, বিরোধপূর্ণ শরিকানা জমিতে শুক্রবার সকালে কাজে যান ভ্যান চালক আলিহিম। সেখানে আগে থেকে প্রস্তুত প্রতিপক্ষের লোকজন আলিহিমের উপর হামলা চালায়। এসময় দেশিয় অস্ত্র (ফলা, হাতুড়ি, লোহার রড ও হাসুয়া) দিয়ে উপর্যপুরি কুপিয়ে ঘটনা স্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category