• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে প্রতিপক্ষের হামলায় আহত-৩

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১ মে, ২০২৩
গাংনীতে প্রতিপক্ষের হামলায় আহত-৩
গাংনীতে প্রতিপক্ষের হামলায় আহত-৩

মেহেরপুরের গাংনীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছে। সোমবার (১ মে) সকালে উপজেলার পীরতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সিদ্দীকের ছেলে লিমন হোসেন (২০), আইনাল হোসেনের স্ত্রী শিল্পী খাতুন (২৪) ও অপর পক্ষের আলতাব হোসেনের ছেলে মাহফুজ হোসেন (২৮)।

আহত শিল্পী জানান, আমি সরকারি ১ শতক খাস জমিতে ঘর তৈরির সময় মাহফুজ ও তার লোকজন এসে বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়।

আহত মাহফুজ জানান, লিমন একজন মাদকাসক্ত ব্যক্তি। প্রায় সময় মাদক সেবন করে বিভিন্ন ব্যক্তির ওপর হামলা করে থাকে। আজও মাদক সেবন করে এসে আমাদের উপর হামলা চালায়।

স্থানীয়রা জানান, শিল্পী একজন অসহায় নারী। বিয়ের কিছুদিন পর তার স্বামী তাকে রেখে নিরুদ্দেশ হয়েছে। সে এক শতক সরকারি খাস জায়গার উপরে বসত ঘর নির্মাণ করছিলেন। এ সময় মাহফুজ ও তার লোকজন হামলা চালিয়ে শিল্পীসহ কয়েকজনকে আহত করে। স্থানীদের সহায়তায় আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত-পূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category