• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১ মে, ২০২৩
কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত
কুষ্টিয়ায় মহান মে দিবস পালিত

কুষ্টিয়া জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর এবং শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে (১ মে) সোমবার সকাল ৯ টায় ডিসি কোর্ট প্রাঙ্গণে বেলুন উড়িয়ে শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে র‍্যালি জেলা শিল্পকলা একাডেমীতে প্রবেশ করে। পরে শিল্পকলা একাডেমীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক জহিরুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এছাড়াও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ সময় শ্রমিকদের অধিকার ও নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন কল কারখানার মালিক শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category