• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় আগুনে পুড়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ইসমাইল হোসেন, কুষ্টিয়া
Update : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুনে পুড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই বোন সোনিয়া খাতুন(৮) ও সর্মিলা খাতুন (২)। নিহতরা উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের দুখু মিয়ার মেয়ে। এলাকায় চলছে শোকের মাতম।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে শিশু দুটি ঘুমাচ্ছিলো আর তাদের মা রান্না করছিলেন। এমন সময় রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন ছড়িয়ে পড়ে বসতঘরসহ প্রতিবেশির বাড়িতেও। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ওবায়দুল্লাহ বলেন, খুবই দুঃখজনক ঘটনা। দুই কন্যা শিশুর মৃত্যুর ঘটনা শোনার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সমবেদনা জানানো ও আর্থিক সহযোগিতা করা হয়েছে। আগামীতেও তাদের সহযোগিতা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category