মেহেরপুরের গাংনীতে নিরাপদে ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দীকা সেতুর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনজিৎ কুমার নন্দী, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, ইট ভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আতু, গাংনীর বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনসহ মসজিদ ও ঈগাহ্ কমিটি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।