• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

মেহেরপুর জেলা জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) বিকেলে কাথুলী বাসস্ট্যান্ড এলাকায় জেলা জাতীয় পার্টির প্রধান কার্যালয় চত্বরে ডিজেল,পেট্রোল, অকটেনসহ সকল জ্বালানি তেল ও দ্রব্যমূলের উর্ধ্বগতির প্রতিবাদে জেলা জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সুমন পারভেজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল হাদীর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল মান্নান।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে  কুতুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মিঠু হাসান, শ্যামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রাইহান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা জাতীয় পার্টির কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category