• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
গাংনীতে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে জরিমানা
গাংনীতে ভ্রাম্যমান আদালতে তিন ইটভাটা মালিককে জরিমানা

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ইটভাটা মালিককে ৫৫ হাজার জরিমানা করা হয়েছে। সড়কে মাটি ফেলে মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে জরিমানা করা হয়।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশন (ভূমি) নাদির হোসেন শামিম এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইটভাটা কর্তৃপক্ষ গাংনী থানাপাড়া ধানখোলা সড়কে মাটিবাহী গাড়ি দিয়ে মাটি বহনের সময় মাটি পড়ে সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের একটি টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে আস্থা ব্রিকস ২০ হাজার, দোয়েল ব্রিকস ১৫ হাজার, পান্না ব্রিকস ২০ হাজার টাকা জরিমানা করেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category