• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় রাহিদুল ইসলাম (২৩) ও বিজন হোসন (২০) নামের দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গল সকালে মেহেরপুর-মুজিবনগর সড়কের নতুনগ্রাম নামক স্থানে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কুদ্দুস আলীর ছেলে রাহিদুল ইসলাম (২৩) ও আজমত শেখের ছেলে বিজন হোসন (২০)। রাহিদুল যশোর জেলা আনসার কার্যালয়ে কর্মরত এবং বিজন মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের ছাত্র। সকালে হাটতে যাওয়া লোকজন নতুনগ্রামের একটি বাশঝাড়ের পাশে বিদ্ধস্ত মোটরসাইকেল দেখতে পায়। পরে সেখান থেকে বেশ কিছুদুরে ২টি মরদেহ দেখতে পায়। থানা ও ফায়ার সাভিসে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, রহিদুলের ছুটি শেষ হওয়ায় তার কর্মস্থল যশোর আনসার কার্যালয়ে ফিরবে বলে রাতে বাড়ি থেকে বের হয়েছিল। একই গ্রামের বিজন চুয়াডাঙ্গা রেল স্টেশনে রহিদুলকে এগিয়ে দেবার জন্য সাথে যাচ্ছিল। পরে তাদের সাথে আর যোগাযোগ হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আজমল হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাটি ঘটেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category