• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মুজিবনগরে কথাকাটাকাটির জেরে মারধর, আহত ১

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
মুজিবনগরে কথাকাটাকাটির জেরে মারধর, আহত ১
মুজিবনগরে কথাকাটাকাটির জেরে মারধর, আহত ১

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে কথাকাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মোছাঃ জাহিদা (৪৫) নামের ১ জন গুরুত্বর আহত হয়েছে।

মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টার দিকে বাগোয়ান গ্রামের কাজী পাড়াই এ ঘটনা ঘটে।

জাহিদা খাতুন একই এলাকার জাহান শেখের মেয়ে।

ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার  জাহিদা খাতুন, মসলেম খাঁর মেয়ে হাসনাহেনা ও আরমান আলীর মেয়ে আরফিনাদের সাথে তাকাসুর, কাজল, কায়েম ও তাদের লোকজনের মধ্যে কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে।

এসময় তাদের হামলায় জাহিদা খাতুনসহ হাসনাহেনা ও আরফিনা আহত হয়।

আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

আহতদের মধ্যে জাহিদার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয‍্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত জাহিদা খাতুন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category