মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে কথাকাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে মোছাঃ জাহিদা (৪৫) নামের ১ জন গুরুত্বর আহত হয়েছে।
মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ৯টার দিকে বাগোয়ান গ্রামের কাজী পাড়াই এ ঘটনা ঘটে।
জাহিদা খাতুন একই এলাকার জাহান শেখের মেয়ে।
ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার জাহিদা খাতুন, মসলেম খাঁর মেয়ে হাসনাহেনা ও আরমান আলীর মেয়ে আরফিনাদের সাথে তাকাসুর, কাজল, কায়েম ও তাদের লোকজনের মধ্যে কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষ বাধে।
এসময় তাদের হামলায় জাহিদা খাতুনসহ হাসনাহেনা ও আরফিনা আহত হয়।
আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
আহতদের মধ্যে জাহিদার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত জাহিদা খাতুন বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।