• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩
মেহেরপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
মেহেরপুরে সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মেহেরপুর অংশের ৩০ কিলোমিটার সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয় এবং চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। মেহেরপুর থেকে কুষ্টিয়ার মীরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজের অংশ হিসেবে উচ্ছেদ কাজ শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানের নেতৃত্বদানকারী অনিন্দিতা রায় (উপ-সচিব) ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট সওজ খুলনা জোন সাংবাদিকদের জানান, মহাসড়ক প্রশস্তকরন কাজের জন্য মেহেরপুর থেকে কুষ্টিয়ার খলিশাকুন্ডি পর্যন্ত সড়কের দুপাশে অবস্থিত পাকা, কাচাপাকাসহ সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। চার দিন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। এই উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগীতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category