• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে হেরোইনসহ দুই মাদককারবারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদককারবারী আটক
মেহেরপুরে হেরোইনসহ দুই মাদককারবারী আটক

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ৯৯ পুরিয়া হেরোইনসহ সাহারুল ইসলাম ওরফে মাইকেল (৩০) ও মোঃ রনি (৩২) নামের দুজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে এসআই খসরু আল মামুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর বুড়িপোতা সড়কে অভিযান চালিয়ে কানাপুকুর নামক মোড় থেকে তাদের দুজনকে আটক করে।

আটককৃত সাহারুল ইসলাম মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার কুবাদ শেখের ছেলে এবং রনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে এসময় তাদেরকে তল্লাশি চালিয়ে ৯৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। যার ওজন ১৩ গ্রাম।

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, দুজন মাদক ব্যবসায়ী হেরোইন পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯৯ পুরিয়া অর্থাৎ ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ৮ (খ)এবং (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category