• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা
১০ দফা দাবিতে মেহেরপুর জেলা বিএনপির পদযাত্রা

গ্যাস,বিদ্যুৎ,চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বর্তমান ক্ষমতাশীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করেছে মেহেরপুর জেলা বিএনপি।

শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রাটি শহরের নতুন বাসষ্ট্যান্ড থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে,পদযাত্রায় জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন,পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

এ সময় হাতে হাতে ব্যানার নিয়ে সরকারের সমালোচনা করে একাধিক স্লোগান দেয় দলটির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category