• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুর সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফ্রেব্রুয়ারি) সকালে মেহেরপুর সরকারি কলেজের খেলার মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: শফিউল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মহা: আব্দুর রাজ্জাক, শিক্ষা পরিষদের সম্পাদক মোহা: কাবিল উদ্দিন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল বশিরের সঞ্চালনায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যক্ষ মোঃ ফুয়াদ খাঁন, ইংরেজি প্রভাষক মোঃ মাহফুজ আলী, বাংলা প্রভাষক মনিরুজ্জামান, শামিমা নাসরিন,শরীরচর্চা শিক্ষক মোঃ আলমগীর হোসেন ও অনন্য প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
মেহেরপুর সরকারি কলেজে মোট ১১ টি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০০ মিটার দৌড়,২০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, পিলো পাসিং ও যেমন খুশি তেমন সাজো।

এর আগে জাতীয় পতাকা, কলেজ পতাকা ও ক্রিয়া পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর অবমুক্ত এবং মশাল প্রজ্বলন করে মাঠ প্রদক্ষণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category