• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা
মেহেরপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

মেহেরপুরের বিয়ের ১১ দিনের মাথায় শান্তা খাতুন(১৭) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (০৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মায়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কলেজ ছাত্রী শান্তা খাতুন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাবলুর মেয়ে ও মেহেরপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়,২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শান্তা মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে পাস করেছিল। গত ২৭ জানুয়ারি শান্তার সাথে মেহেরপুর শহরের কলেজ পাড়ার কাজী কবিরুল ইসলামের ছেলে কাজী রবিউল ইসলামের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর শান্তা তার স্বামীর ঘরে না গেলেও আনুষ্ঠানিকভাবে স্বামীর ঘরে যাবার জন্য প্রস্তুতি চলছিল। গলায় ফাঁস দেওয়ার কিছুক্ষণ পূর্বেও তার শাশুড়ির সাথে মোবাইল ফোনে কথা বলে। এরপর পরই শান্তা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা সঠিক কারণ কেউই বলতে পারছেন না।

মেহেরপুর সদর থানার ওসি(তদন্ত) মেজবাহ্ উদ্দীন আহমেদ জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, লাশ ময়নার তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category