• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে হেরোইনসহ তিন জন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে হেরোইনসহ তিন জন আটক
মেহেরপুরে হেরোইনসহ তিন জন আটক

১৫০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) ভোরে সদর উপজেলার কামদেবপুর গ্রামে এ অভিযান চালায় ডিবি।
আটককৃতরা হচ্ছে- কামদেবপুর গ্রামের সাহারুল ইসলাম (৪১), সাবদুল হোসেন (৪৬) ও চঞ্চল মিয়া (৩০)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছে ডিবি।
মেহেরপুর ডিবি সুত্রে জানা গেছে, কামদেবপুর গ্রামের পশ্চিম মাঠে মাদক মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির একটি দল অভিযান চালায়। অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী সাবদুল, চঞ্চল ও সাহারুলকে আটক করতে সক্ষম হয় ডিবি।
ডিবি ওসি সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা হেরোইন নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদে হেরোইনের সাথে জড়িত অন্যদের নাম বের করার চেষ্টা চলছে। আটক তিন জনের নামে মামলাসহ সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category