• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শিশু ধর্ষণের দায়ে মেহেরপুরে এক ব্যাক্তির যাবজ্জীন কারাদন্ড গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত, আহত-১ গাংনীতে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জাতির সাথে প্রতারণা করছে: তাজউদ্দিন খান এমপি গাংনীতে ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক

মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি সাব্বির গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি সাব্বির গ্রেফতার
মেহেরপুরে শিবিরের সাবেক সভাপতি সাব্বির গ্রেফতার

জামায়াতে ইসলামির অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা সেক্রেটারি এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বিরকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (05 ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার সাব্বির মেহেরপুর পৌরসভার শেখপাড়া গ্রামের খন্দকার আফসারুল হকের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শেখ মইনুল ইসলাম জানান, সাব্বিরের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।গত বছরের জানুয়ারী মাসে নাশকতার ঘটনায় মেহেরপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(৩)/২৫-ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হচ্ছে শাকিল হোসেন সাব্বির।তাকে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি তদন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category