মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার সময় কলেজে হল রুমে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন ক্লাস।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ মোঃ শাহী-উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি লিউজা-উল-জান্নাহ। বিশেষ অতিথি ছিলেন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বিশ্বাস ও বীর মুক্তিযোদ্ধা কে এম ফজলুল করিম।
স্বাগত বক্তব্য রাখেন, কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক জাহিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও জেলা রোভার স্কাউটস এর কোষাধ্যাক্ষ এস এম রফিকুল আলম বকুল।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল -জান্নাহ ছাত্রছাত্রীদের বিভিন্ন দিক নির্দেশনামুলক ও মানবিক এবং বিনয়ী মানুষ হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ছাত্রছাত্রীদের নিয়মিত ক্লাস,লেখাপড়া ও শিক্ষক ও গুরুজনদের যথাযথ সম্মান দেওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।
অনুষ্ঠানে নুতন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় কলেজের পক্ষ থেকে। প্রথম দিনেই ছাত্র ছাত্রীদের হাতে ক্লাস রুটিন ও কলম উপহার দেওয়া হয়।