• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
মেহেরপুরে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মেহেরপুর বাস টার্মিনাল থেকে শাহাবুদ্দিন(৫০) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে ৩ দিকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই স্থানীয়রা। গরু ব্যবসায়ী শাহাবুদ্দিন সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়ার মৃত খেদের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মেহেরপুর বাস টার্মিনালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে চলাচলকারী লোকাল বাসের ভেতর অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন শাহাবুদ্দিনকে পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজনকে খবর দেয়। বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

শাহাবুদ্দিনের পরিবার সূত্র জানায়, দীর্ঘদিন যাবত উক্ত ব্যক্তি গরু বেচাকেনা করতো। অন্যদিনের মত আজও গরু বেচাকেনা করার জন্য বামুন্দি হাটে যায় এবং হাট থেকে ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে।

মেহেরপুর সদর থানার ওসি শেখ মইনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category