• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৬

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৬
মেহেরপুরে গাছের সাথে প্রাইভেট কারের ধাক্কা, আহত-৬

মেহেরপুরে পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে বরযাত্রীবাহী একটি প্রাইভেট কার সড়কের পাশে গাছের সাথে ধাক্কায় ৬জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুর শহরের দিঘিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গাড়ি চালক কুয়াশা ও সাজুকে কুষ্টিয়া রেফার করা হয়েছে। ।

আহতরা হলেন, দিঘিরপাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে নাহিদ (১৭), আশিক (৪০), হোটেল বাজার এলাকার মীর মিলন হোসেনের ছেলে কুয়াশা (৪৫), হালদার পাড়ার বাবু লালের ছেলে সাজু (৩৫)। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, মেহেরপুর শহরের হালদারপাড়া থেকে বরযাত্রী নিয়ে প্রাইভেট কারযোগে ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মেহেরপুর শহরের দিঘিরপাড়া এলাকায় পৌছালে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে প্রাইভেট কারের চালকসহ সকলে আহত হন।

তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে গাড়িচালক কুয়াশা ও সাজুর অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া রেফার করা হয়েছে। দুর্ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category