• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুজিবনগরে হেরোইনসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
মুজিবনগরে হেরোইনসহ আটক-১
মুজিবনগরে হেরোইনসহ আটক-১

মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মুকুল হোসেন মল্লিক নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের জনৈক আরজুল্লাহ এর বাড়ির নিকট থেকে তাকে আটক করা হয়। আটক মুকুল হোসেন মানিকনগর (বাজারপাড়া) গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

জানা গেছে, রতনপুর সুইচগেট এলাকায় হেরোইন বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মুকুল হোসেনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, রতনপুর সুইচগেট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মুকুলকে আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে। এসময় তার নিকট হতে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট-১০(দশ) গ্রাম হেরোইনের মূল্য অনুমান ১ লক্ষ টাকা। আটক মুকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category