• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন
মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় ছহিউদ্দিন ডিগ্রি কলেজের মৌলভী আব্দুল কাদির সিদ্দিকি স্মৃতি পাঠাগার ভবনে স্থাপিত এই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার চালু করা হয়েছে। এখানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে মূল্যবান দলিলসহ বিভিন্ন লেখকের গ্রন্থ স্থান পেয়েছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। উদ্বোধন শেষে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষার ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা পরিষদ সদস্য শামিম আরা হিরা। পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক ড. আলিবদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহসীন আলী, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রেজা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজাদ আলী, গভর্নিং বডির সদস্য আমিনুল ইসলাম খোকন, অপুর্ব রায়, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম বলেন- কলেজটি দ্রুত জাতীয়করণের ব্যাপারে মেহেরপুর-১ আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category