• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ

মেহেরপুরে কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কোলা গ্রামে “কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের ক্লাব” প্রঙ্গণে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশেদ ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা আঃ রাজ্জাক কামাল, আমঝুপি ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হক, শিমুল হাসান শিবলি, ইউপি সদস্য ছালমা খাতুন, মোঃ আব্দুল জাব্বার। এছাড়াও এসময় সংগঠনের সভাপতি কাজী সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, প্রচার সম্পাদক সাঈদ খান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাঈম শেখ, অর্থ সম্পাদক লিমন আলী, সদস্য-মহাবুল, মোস্তফা কামাল, সাব্বির, শাহেদ হাসান, মুহিত, রজব আলী, নাহিদ, শিহাব,হাসিবুল,তামিম, রাব্বি, রায়হান ও রিশাদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে ‘চলো এক সাথে চলি অলোর পথে’ এই শ্লোগানে ২০১৮ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠা করা হয় কোলা জ্ঞান অন্বেষণ সমাজ কল্যাণ সংঘ। শুরু থেকেই সংগঠনের সদস্যদের উদ্যোগে গরীব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা, মসজিদ-মাদ্রাসা, কবরস্থান ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশগ্রহণ করে থাকে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category