• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কুষ্টিয়ায় যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের দুইদিন পর লোকমান হোসেন (৩৬) নামে এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লোকমান হোসেন বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে।

তিনি একটি কোম্পানির কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। কুষ্টিয়া শহরের চৌড়হাঁস মোড় এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, সোমবার দুপুরে লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ওই দিন সন্ধ্যায় তার স্ত্রী জিনাত আরা টুম্পা ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলির ড্রেনের পাশে থেকে বস্তাবন্দী মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধারের পর তার স্ত্রী লাশটি স্বামী লোকমান হোসেনের বলে শনাক্ত করেন।

ওসি আরো জানান, কারা কী কারণে তাকে হত্যা করেছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category