• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা

গাংনী সাব-রেজিস্টার অফিসের মানববন্ধন ও কর্মবিরতী

Reporter Name
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
মানববন্ধন ও কর্মবিরতী
গাংনী সাব-রেজিস্টার অফিসের মানববন্ধন ও কর্মবিরতী

চাপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টারকে ইউএনও কর্তৃপক্ষ শারীরিকভাবে লাঞ্ছিত ও পরবর্তী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মেহেরপুরের গাংনী সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা ও দলিল লেখকবৃন্দরা। সেই সাথে অনির্দিষ্টকালীন কর্মবিরতীর ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্বদানকারী সাব-রেজিস্টার মাহফুজ রানা বলেন, গত ১০ জানুয়ারী শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার ইউসুফ আলীকে তার নিজ এজলাসে ঢুকে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তী সময়ে ইউএনওর নির্দেশে ও উষ্কানীতে কতিপয় দুষ্কৃতিকারী সাব-রেজিস্টার ইউসুফ আলীর উপর হামলা করে। এ ঘটনায় বাংলাদেশ রেজিস্ট্রেশন অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সেই সাথে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সকল জেলা রেজিস্টার ও সাব-রেজিস্টার অফিসে অনির্দিষ্ট কর্মবিরতীর ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা ও দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category