• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ট্রেন্ডিংয়ের শীর্ষে ফারহান-তিশা

বিনোদন ডেস্ক
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
ট্রেন্ডিংয়ের শীর্ষে ফারহান-তিশা
ট্রেন্ডিংয়ের শীর্ষে ফারহান-তিশা

মুশফিক ফারহান ও তানজিন তিশা জুটিবেঁধে খুব বেশি কাজ করেননি। তবে যে কয়টি কাজে তারা হাজির হয়েছেন, লুফে নিয়েছেন দর্শক। ব্যতিক্রম হয়নি এবারও। ‘কঞ্জুস’ নাটকের মাধ্যমে বছরের শুরুতেই বাজিমাত করলেন তারা।

গত ৩ জানুয়ারি নাটকটি ইউটিউবে উন্মুক্ত করা হয়। এরইমধ্যে এর ভিউ ছাড়িয়েছে ৫৩ লাখ। দর্শকের এমন আগ্রহের সুবাদে নাটকটি অবস্থান করছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। বাংলাদেশ অংশের ট্রেন্ডিং তালিকায় ‘ইত্যাদি’, ‘অপশন বি’, ‘মিট মাই ওয়াইফ’ ইত্যাদি কনটেন্টকে টপকে এক নম্বরে রয়েছে ফারহান-তিশার কাজটি।

দর্শকের অসামান্য সাড়া পেয়ে আপ্লুত ফারহান। বললেন, ‘বছরটা দারুণভাবে শুরু করতে পারলাম। এজন্য আনন্দিত। এই নাটকের গল্পটা শুধু মজার নয়, এখানে জীবনবোধের একটা উপলব্ধিও আছে। এমন কাজ করতে বরাবরই ভালো লাগে। আমি বিশ্বাস করি ভালো নাটক দর্শকের কাছে পৌঁছবেই।

অন্যদিকে তানজিন তিশার ভাষ্য, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। প্রচারের পর ভালোই সাড়া পাচ্ছি। আশা করছি আরও ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এটি।’

‘কঞ্জুস’ নির্মাণ করেছেন মহিদুল মহিম। তার বক্তব্য, ‘আমার প্রতিটি নির্মাণ দর্শকদের জন্য। তাই তারা যখন আমাদের কাজগুলো দেখেন এবং তাদের ভালোলাগা, ভালোবাসার কথা জানান, তখনই কাজের সার্থকতা অনুভব করি।

সরকার সুমন প্রযোজিত এ নাটকের চিত্রায়ণে ছিলেন কামরুল ইসলাম শুভ। সম্পাদনায় তানভীর তন্ময় ও তাহসান আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category