• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মুজিবনগরে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
মুজিবনগরে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার
মুজিবনগরে স্ত্রী হত্যায় স্বামী গ্রেফতার

স্বামীর কাঠের বালিটের (দেশীয় অস্ত্র ধারালো করণ কাঠ) আঘাতে রিতা খাতুন (৩০) নামের এক গৃহবধুর চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু ঘটে। রিতা খাতুন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের জাকারুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১লা জানুয়ারী) রাতে পারিবারিক কলহের জের ধরে জাকিরুল বালিট দিয়ে তার স্ত্রী রিতা খাতুনের মাথায় আঘাত করে। এসময় পরিবারের লোকজন তাকে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই রিতা খাতুনের মরদেহ বাড়িতে আনা হয়।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, রিতার মায়ের পক্ষ থেকে জাকারুল ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩, তারিখ: ০৭/০১/২৩। রিতা খাতুনের স্বামী জাকারুলকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category